✦ বিসমিল্লাহির রাহমানির রাহীম

মাওলানা বোরহান উদ্দিন

সংসদ সদস্য প্রার্থী|নোয়াখালী-৩ (বেগমগঞ্জ)

সৎ, যোগ্য, চরিত্রবান ও আমানতদার নেতৃত্ব — হানাহানি, রক্তপাত, লুটপাট ও দুর্নীতির রাজনীতি থেকে মুক্ত একটি উন্নত বেগমগঞ্জ গড়ার প্রত্যয়ে।

মাওলানা বোরহান উদ্দিন
⚖️
দাঁড়িপাল্লায় ভোট দিন
.
খোলা চিঠি

প্রিয় বেগমগঞ্জবাসী

শহীদদের ত্যাগ আর মজলুম মানুষের কুরবানির বিনিময়ে আমরা আজ স্বাধীন দেশে দাঁড়িয়ে আছি। কিন্তু দীর্ঘ ৫৪ বছরে আমরা এখনো প্রত্যাশিত স্বপ্নের বাংলাদেশ গড়তে পারিনি। হানাহানি, রক্তপাত, লুটপাট ও দুর্নীতির রাজনীতি থেকে মুক্ত হয়ে সুন্দর বাংলাদেশ গড়ার এখনই সময়।

আপনার ভোট আপনার অধিকার, আপনার ভোট আপনার শক্তি। নিজের অধিকার প্রতিষ্ঠা করে একটি উন্নত বেগমগঞ্জ উপজেলা গড়ে তুলতে প্রয়োজন আপনাদের মনের মত একজন সৎ এবং যোগ্য প্রতিনিধি।

তাই আমরা বেগমগঞ্জবাসীর মাঝে সৎ, যোগ্য, চরিত্রবান ও আমানতদার হিসেবে মাওলানা বোরহান উদ্দিন ভাইকে নিয়ে আপনাদের পাশে থাকতে চাই।

দাঁড়িপাল্লা প্রতীকে আপনাদের মূল্যবান ভোট চাই।

জনতার সেবক

মাওলানা বোরহান উদ্দিন সম্পর্কে

🎓 জন্ম ও শিক্ষা

১৯৭৩ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল এবং চৌমুহনী সরকারি এস এ কলেজ থেকে বি এস এস ডিগ্রী অর্জন করেন।

💼 পেশা

বর্তমানে তিনি চৌমুহনী বাজারে একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন।

🏛️ রাজনৈতিক দায়িত্ব

ছাত্রজীবনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী জেলা সভাপতি ছিলেন। বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নোয়াখালী জেলা সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

🗳️ জনপ্রতিনিধিত্ব

২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা দুইবার বেগমগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান হিসেবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

অধিকার আদায়ের সংগ্রাম

ছাত্রজীবন থেকেই জনমানুষের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। জনগণের পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং এজন্য একাধিকবার কারাবরণ করেছেন।

🤝 মানবসেবা

২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে ত্রাণ ও সহায়তায় আপ্রাণ প্রচেষ্টা চালিয়েছেন।

জীবনপঞ্জি

পথচলার সংক্ষিপ্ত ইতিহাস

১৯৭৩

জন্ম

এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ।

ছাত্রজীবন

ছাত্র নেতৃত্ব

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী জেলা সভাপতির দায়িত্ব পালন। কামিল ও বি এস এস ডিগ্রী অর্জন।

২০০৯–২০১৯

বেগমগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান

টানা দুইবার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন।

২০২৪

বন্যা দুর্গতদের পাশে

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ ও সহায়তা কার্যক্রমে নেতৃত্ব।

জুলাই পরবর্তী

নতুন বাংলাদেশ বিনির্মাণ

অক্লান্ত পরিশ্রম করে মানুষের দুঃখ-দুর্দশা শুনছেন, তাদের কষ্ট গভীরভাবে অনুভব করছেন এবং সমস্যার বাস্তবসম্মত সমাধানে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বর্তমান

সংসদ সদস্য প্রার্থী — নোয়াখালী-৩ (বেগমগঞ্জ)

বাংলাদেশ জামায়াতে ইসলামী, নোয়াখালী জেলা সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নোয়াখালী-৩ আসনে প্রার্থী।

প্রতিশ্রুতি

অঙ্গীকার

০১

দুর্নীতিমুক্ত রাজনীতি

হানাহানি, রক্তপাত, লুটপাট ও দুর্নীতির রাজনীতি থেকে মুক্ত সুন্দর বাংলাদেশ গড়া।

০২

উন্নত বেগমগঞ্জ

জনগণের অধিকার প্রতিষ্ঠা করে একটি উন্নত বেগমগঞ্জ উপজেলা গড়ে তোলা।

০৩

জনগণের পাশে

সুখে-দুঃখে, দুর্যোগে-সংকটে সবসময় জনমানুষের পাশে থেকে সেবা করা।

০৪

নতুন বাংলাদেশ

ঐক্য, ন্যায় ও আমানতদারির ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখা।